সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলায় কমিউনিস্ট পার্টির উদ্যোগে শ্রমজীবি অসহায় দুঃস্থ, কর্মহীন প্রায় ১১’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১৮ মে ) রাতে উপজেলার ঝাঐল ইউনিয়নে কোনাবাড়ী গুচ্ছগ্রামে ২০টি ও ঝাঐল, চাঁদপুর,মাহমুদাকোলা গ্রামে ৩০টি অসহায় শ্রমজীবি কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর আগে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চারটি ইউনিয়নে ৮ শতাধিক শ্রমজীবি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
কামারখন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম শহিদুল্লাহ সবুজের ব্যবস্থাপনা ও কমিউনিস্ট পার্টি, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়নের অর্থায়ণে করোনা ভাইরাসে শ্রমজীবি অসহায় কর্মহীন মানুষের মাঝে নিয়মিত খাদ্য সামগ্রী বিতরণ করবে কমিউনিস্ট পার্টি এমনটাই জানিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,আলু,পিয়াজ,সয়াবিন তৈল,লবন।
খাদ্য সামগ্রী বিতরণে সময় উপস্থিত ছিলেন, কামারখন্দ উপজেলা শাখার কমিউনিস্ট পার্টি, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়নের নেতাকর্মী।
Please follow and like us:









