, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিরামপুরে উপজেলা ও পৌর বি,এন,পি’র খাদ্য সামগ্রী বিতরণ




বিরামপুরে উপজেলা ও পৌর বি,এন,পি’র খাদ্য সামগ্রী বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ২০ ২০২০, ১৯:৫৭ | 807 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি,এন,পি) -এর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ঈদকে সামনে রেখে শ্রমজীবী অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২০ মে) বেলা ১১ টায় পৌর শহরের নতুন বাজার মুন্সী রাইচ মিল হতে পৌর বি,এন,পি’র উদ্যোগে ৯টি ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে পৌর এলাকার মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পৌর বি,এন,পি’র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই, পৌর যুবদলের আহবায়ক তছলিম উদ্দিন মন্ডল, সদস্য সচিব পলাশ বিন আশরাফী প্রমূখ।

অপরদিকে বেলা ১২ টায় উপজেলা সদরের রেল স্টেশন রোডস্থ দলীয় কার্যালয় হতে উপজেলা বি,এন,পি’র উদ্যোগে ৭টি ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে ইউনিয়নের গ্রামগুলোতে বিতরণের জন্য খাদ্য সামগ্রী পাঠিয়ে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বি,এন,পি’র সভাপতি আলহাজ্ব মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, সাংগঠনিক সম্পাদক নূরে আলম নূরা ও নূর ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিন, সদস্য সচিব ও জেলা শাখার সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মিঞা শিরন আলম, যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল শাফায়েত সোহাগ, ছাত্রদল নেতা ছায়েবীন আলম প্রমূখ।

উপজেলা বি,এন,পি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি,এন,পি) -এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং দিনাজপুর-৬ সংসদীয় আসনের কৃতি সন্তান কেন্দ্রীয় বি,এন,পি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সহযোগিতায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET