চলমান বৈশ্বিক করোনা ভাইরাস জনিত কারনে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন কর্মহীন হয়ে পড়েছে। এরই মাঝে সমাগত পবিত্র ঈদ-উল-ফিতর। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ছাগলনাইয়য় আনোয়ারা বশর ফাউন্ডেশনের অর্থায়নে ও ছাগলনাইয়া ফ্রেন্ডশীফ ক্লাব’র তত্ত্বাবধানে অসহায় পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার স্বরূপ শাড়ী ও লুঙ্গী বিতরণ করা হয় । শুক্রবার (২২ মে) সকালে দক্ষিণ মটুয়া সুবেদারি এলাকায় এ ঈদ উপহার বিতরণ করা হয় । আনোয়ারা বশর ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ, পৌর প্যানেল মেয়র মুন্সি নুর হোসেন, কাউন্সিলর জাহাঙ্গীর আলম, শাহেনা আক্তার, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ শেখ কামাল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি মাষ্টার শাহ আলম, দপ্তর সম্পাদক কাজী নুরুল আলম নিলু, বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র সাধারণ সম্পাদক মোঃ এনায়েত উল্যাহ সোহেল প্রমূখ।
Please follow and like us:









