, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পঞ্চগড় জেলা পুলিশের পক্ষ থেকে আটোয়ারীতে ঈদ উপহার সামগ্রী বিতরণ




পঞ্চগড় জেলা পুলিশের পক্ষ থেকে আটোয়ারীতে ঈদ উপহার সামগ্রী বিতরণ

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২৩ ২০২০, ১৫:৫৯ | 811 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“আইন কানুন সহ সরকারি নির্দেশনা পালন করে পুলিশকে সহায়তা করুন” শ্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে জেলা পুলিশের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। চলমান করোনা দুর্যোগে পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে সামাজিক দূরত্ব মেনে শনিবার (২৩ মে) সকালে আটোয়ারী থানা চত্বরে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। আটোয়ারী থানার এস.আই মো: শাহীনুর ইসলাম সিদ্দিকীর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে সবিধাভোগীদের উদ্দেশ্যে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী’র পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: ইজার উদ্দীন এবং ওসি (তদন্ত) জয়ন্ত কুমার সাহা। এসময় থানার অন্যান্য অফিসারগণ সহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। চলমান করোনা দুর্যোগে প্রত্যেক ইউনিয়ন হতে কর্মহীন হয়ে পড়া শতাধিক অসহায় ব্যাটারী চালিত ভ্যান চালক ও অটো চালকের তালিকা তৈরি করে ঈদ উপহার প্রদান করা হয়। ঈদ উপহার সামগ্রীর প্রতি প্যাকেজে ছিল চাল পাঁচ কেজি, ডাল এক কেজি, চিনি এক কেজি, সেমাই এক কেজি এবং তেল এক লিটার।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET