সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও যখন দিনের পর দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তে রোগীর সংখ্যা।দীর্ঘ হচ্ছে করোনার মৃত্যু বরণ করা লাশের সারি।ঠিক তখনই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শর্তস্বাপেক্ষে খুলে দেওয়া হয় সারাদেশের শপিংমল।শিথিল করা হয় লক ডাউন।
কথায় বলে “বিধি বাম”কে শোনে কার কথা? শপিং মল খোলার সাথে সাথেই দেখা যায় সাধারণ জনগনের উপচে পড়া ভিড়।প্রশাসনের পক্ষে সামলানো সম্ভব হচ্ছিলো না।তারা সরকার কতৃক প্রদত্ত কোন বিধিনিষেধ না মেনেই শপিংমল গুলোতে চলছিলো বেচাকেনা।আর এদিকে দিনকে দিন বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা।
গ্রাম থেকেও অনেকেই শহরে এসেছিলেন শপিং করতে।তাদের মুখে ছিলোনা মাক্স,না ছিলো হ্যান্ড গ্লাভস।অনেকেই ছোট বাচ্চা নিয়েও চলে আসত।
তাই বাধ্য হয়ে কুষ্টিয়া জেলা প্রসাশন পুনরায় শপিংমল গুলো বন্ধ করে দেয়।
আজ সকালে হঠাৎ কুষ্টিয়ায় এন এস রোডে শপিং মল এর মালিক ও কর্মচারীরা রাস্তায় বিক্ষোভ মিছিল করেন।তারা জানান,সারা বছর যে ক্ষতিটা হয়ে থাকে সেটা ঈদের বেচা-কেনা করে পুষিয়ে নিতে হয়।এবার স্ত্রী,সন্তানদের নিয়ে না খেয়ে মরার দশা”-এসবই জানিয়েছেন কুষ্টিয়া এন এস রোডের দোকান মালিক সমিতির সদস্য মফিজ উল্লাহ্।তিনি আরও বলেন,করোনায় মরার থেকে না খেয়ে মরার কষ্ট অনেক বেশি।তাই তারা দোকানপাট খোলার পক্ষে।
ব্যবসায়ীদের দাবীর মুখে কুষ্টিয়া জেলা প্রশাসন জরুরী বৈঠকের মাধ্যমে কুষ্টিয়ার সকল শপিংমল খোলার সিদ্ধান্ত নিয়েছেন।
Please follow and like us:









