, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সরকারের নির্দেশনা মেনে আহমদীয়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল ফিতরের নামায আদায়




সরকারের নির্দেশনা মেনে আহমদীয়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল ফিতরের নামায আদায়

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ২৫ ২০২০, ১৭:০৭ | 948 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সরকারের নির্দেশনা মেনে সুস্থ-সবল ব্যক্তিদের নিয়ে আহমদীয়া মুসলিম জামা’তের কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকার দারুত তবলীগে ঈদুল ফিতরের নামায আদায়।

মুসলিমবিশ্ব সিয়াম সাধনা এবং ত্যাগের মধ্য দিয়ে সর্বশক্তিমান আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে অতীতের ভুল-ভ্রান্তির ক্ষমা চেয়ে সিরাতুল মুস্তাকিমের পথে চলার অঙ্গীকারে প্রত্যয়ী হওয়ার এক সফল অনুষ্ঠান এ পবিত্র ঈদ। প্রতি বছর এ ঈদ আনন্দের বার্তা বয়ে আনলেও এবছর বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণের কারণে এক অন্য আবহে পালিত হচ্ছে ঈদ।
সকাল ৯টায় মসজিদের ভেতরে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল ফিতরের নামাযের ইমামতি করেন আহমদীয়া মুসলিম জামা’ত, বাংলাদেশের ন্যাশনাল আমীর আলহাজ্জ মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী।
জামাত শেষে খুতবা পেশ করা হয়। খুতবায় মানব সেবার বিষয়ে উল্লেখ করে তিনি বলেন- আমরা তখনই প্রকৃত ঈদের আনন্দ উদযাপন করতে পারব যখন আমার আমাদের প্রতিবেশী এবং অসহায়দের খোঁজ-খবর নিব এবং সুখে-দু:খে তাদের পাশে দাঁড়াব।
তিনি আরো বলেন- বর্তমান মহামারী করোনার কারণে মানব সেবার এই দায়িত্বটি আমাদেরকে আরো অধিকহারে করতে হবে।
খুতবা শেষে অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। পাশাপাশি সম্প্রতি বৈশ্বিক করোনা ভাইরাসের আক্রমণ থেকে আল্লাহ যেন বিশ্ববাসীকে রক্ষা করেন এজন্যও দোয়া করা হয়। স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা প্রবেশ করেন মসজিদে। ঈদ জামাত, কোলাকুলি ও হাত মেলাতে মানা থাকায় সেগুলো মেনেই ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাযে অংশগ্রহণকারী সবার জন্য মিষ্টিমুখের ব্যবস্থা করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET