জয়পুরহাট কালাইয়ে কাল বৈশাখি ঝড়ে লন্ডভন্ড হওয়া পুনট, জিন্দারপুর ও আহম্মেদাবাদ ইউনিয়ন পরিদর্শন ও ক্ষতিগ্রস্থদের খোজখবর নেন জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এসময় উপজেলা চেয়ারম্যান ও ইউএনও কে ক্ষতিগ্রস্থদের ঘরে ঘরে পূর্নবাসন ও ত্রান সহায়তা দেয়ার জন্য নির্দেশ দেন হুইপ ।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোবারক হোসেন, কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, কালাই থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান, জিন্দারপুর ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, জিন্দারপুর ইউপি আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম ও আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান আলী আকবর।
পরে বিকেলে কালাই উপজেলা অডিটোরিয়ামে এক মত বিনিময় সভায় অংশ নেন হুইপ। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:









