, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কুষ্টিয়ার গড়াই নদীতে ডুবে গিয়ে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার মরদেহ ১ দিন পর উদ্ধার




কুষ্টিয়ার গড়াই নদীতে ডুবে গিয়ে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার মরদেহ ১ দিন পর উদ্ধার

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : মে ২৯ ২০২০, ১২:১৩ | 924 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

অবশেষে কুষ্টিয়া গড়াই নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ থানাপাড়া নিবাসী মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ঈশ্বরদী শাখায় কোষাধ্যক্ষ পদে কর্মরত ব্যাংক কর্মকর্তা রাফসানের মৃতদেহ উদ্ধার।গতকাল বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় রাফসান নামের ব্যাংক কর্মকর্তা।ডুবুরীরা গতকাল উদ্ধার অভিযান চালানোর পরেও কোন খোঁজ পাওয়া যায়নি কিন্তু আজকে তার লাশের পাওয়া গেছে।

উল্লেখ্য, কুষ্টিয়ায় বন্ধুদের সাথে গড়াই নদীতে স্নান করতে নেমে রাফসান(৩০) নামে এক ব্যাংকার নিখোঁজ হন। আফসান শহরের থানাপাড়া এলাকার মৃত রেজাউল হকের ছেলে। বৃহস্পতিবার(২৮ মে) দুপুর দেড়টায় শহরের ঘোড়ার ঘাট সংলগ্ন গড়াই নদীতে এ ঘটনা ঘটে।

ঈদের ছুটিতে রাফসান তার কুষ্টিয়ার পাঁচবন্ধু রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হাসিবুর রশিদ তামিম,ব্যবসায়ী বিশ্বজিৎ, কুষ্টিয়া স্যামসাং শো-রুমের ম্যানেজার ফয়সাল ও আব্দুর রশিদকে নিয়ে গড়াই নদীতে গোসলের উদ্দেশ্যে দুপুরে ঘোড়ার ঘাট এলাকায় যায়। সেখানে সবাই একসাথে নদীতে গোসলের জন্য নামে। এদের মধ্যে তামিম ও রাফসান একটু গভীরে গেলে হঠাৎ করেই তারা দু’জনেই নদীতে তলিয়ে যায়। এ সময় অন্যান্য বন্ধুদের চিৎকারে স্থানীয় মাঝিরা তামিমকে টেনে তুললেও রাফসানকে খুঁজে পাইনি।

বন্ধু হাসিবুর রশিদ তামিম জানান,রাফসান আর আমি একসাথেই ছিলাম। বাকিরা একটু কম পানিতে ছিল। হঠাৎ করে আমাদের পায়ের তলের বা‌লি সরে যায়। সাঁতার না জানায় আমি ও রাফসান তলিয়ে যায়। এ সময় স্থানীয়রা আমাকে উদ্ধার করতে পারলেও রাফসানকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
পারিবারিক সুত্রে জানা গেছে, ঈদের ছুটিতে রাফসান তার কর্মস্থল ঈশ্বরদী থেকে কুষ্টিয়া এসেছিলেন। চলতি মাসের ২ তারিখে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET