, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গৌরনদীতে গরু চুরি আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার




গৌরনদীতে গরু চুরি আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ৩০ ২০২০, ২০:৩৫ | 911 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনে দিনে বেড়েই চলছে গৌরনদী মডেল থানার সাফল্য। গত শুক্রবার বরিশালের গৌরনদীতে আন্তঃজেলা গরু চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। থানার চৌকস পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ছরোয়ারের নির্দেশে সন্ধ্যা ৬টার দিকে পুলিশ উপ-পরিদর্শক (এস.আই) আসাদুজ্জামান উপজেলার তাঁরাকুপি গ্রামের মৃত- গঞ্জেরালী খানের ছেলে সিদ্দিক খান (৪০), বার্থী গ্রামের আঃ রাজ্জাক ফকিরের ছেলে শহিদুল ফকিরকে (৩৫) গ্রেফতার করেন।

গৌরনদী মডেল থানার চৌকস পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ছরোয়ার জানান, সংঘবদ্ধ একদল চোর উপজেলার বার্থী গ্রামের মন্নান লস্করের গোয়াল ঘর থেকে গত ১৮ মে দিবাগত গভীর রাতে ৪ লক্ষাধিক টাকা মূল্যের ৪টি গরু চুরি করে নিয়ে গেছে। মোবাইল ফোন আলাপের সূত্র ধরে গ্রামবাসী গরু চুরির সন্দেহে সিদ্দিক খানকে আটক করে শুক্রবার সন্ধ্যায় থানা পুলিশের কাছে সোপর্দ করে। সিদ্দিকের স্বীকারোক্তি অনুযায়ী শহিদুল ফকিরকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে গরুর মালিক মন্নান লস্কর বাদি হয়ে আটককৃত ওই ২ গরু চোরের নামোল্লেখসহ অজ্ঞাতনামা চোরদের আসামি করে শুক্রবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছে।
জানাগেছে, সংঘবদ্ধ একদল গরু চোর গত এক বছরে বার্থী গ্রামের ছালাম মাতুব্বর, আজিজ ফকির, ফারুক বেপারী, মন্নান লস্কর, ইল্লা গ্রামের মোস্তফা ঘরামীর গোয়াল ঘর থেকে ১৬ লক্ষাধিক টাকা মূল্যের ১৫টি গরু চুরি করে নিয়ে গেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET