সরকারের নির্দেশনা মোতাবেক মহাসড়কে গণপরিবহনসহ যাত্রীবাহী পরিবহন চলাচল শুরু হয়েছে। আসুন আতঙ্ক নয় সচেতন হোন-করোনা প্রতিরোধ করুণ, করোনা ভাইরাস প্রতিরোধে পরিবহন শ্রমিক, মালিক, যাত্রী ও জনসাধারণের সচেতনতার লক্ষ্যে হাইওয়ে পুলিশের উদ্যোগে লিফলেট বিতরণ। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার আয়োজনে ১ জুন (সোমবার) সকাল সাড়ে ১০টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা চারমাথায় বিভিন্ন দুরপাল্লার গণপরিবহনসহ যাত্রীবাহী পরিবহনের চালক ও হেলপারমসহ যাত্রীদের সচেতনতার লক্ষ্যে এসব লিফলেট বিতরণ করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী। এসময় গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, ট্রাফিক ইন্সপেক্টর রুহুল আমিন, মোশারফ হোসেন ও গাইবান্ধা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ জাহেদুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









