কুষ্টিয়ার কুমারখালীতে গরু চড়াতে গিয়ে ফারুক মন্ডল (৩০) নামের কৃষক বজ্রপাতে নিহত হয়েছে বলে জানা গেছে।
আজ ৪ জুন বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৩ টার সময় উপজেলার সাদিপুর ইউনিয়নের ঘোষপুর পদ্মার চড় এলাকায় হামিদুল মন্ডলের ছেলে ফারুক মন্ডল গরু চড়াতে গিয়ে নিহত হয়।
বজ্রপাতে নিহত হবার বিষয়টি সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন নিশ্চিত করেছেন।
অপর আরেকটি বজ্রপাতে আরো দুইজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
Please follow and like us:









