, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দেশের প্রধানমন্ত্রী, সে দেশে মানুষ না খেয়ে থাকতে পারে না- এমপি গোপাল




প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দেশের প্রধানমন্ত্রী, সে দেশে মানুষ না খেয়ে থাকতে পারে না- এমপি গোপাল

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুন ০৪ ২০২০, ২০:২২ | 815 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, যে দেশের প্রধানমন্ত্রী মানবতাবাদী, সে দেশে একজন মানুষও না খেয়ে থাকবে না।
৪ জুন বৃহস্পতিবার বীরগঞ্জ উপজেলার ৯নং সাতোর ইউনিয়নে চেয়ারম্যান রেজাউল করিম শেখ এর সভাপতিত্বে নৃ-তাত্বিক জনগোষ্ঠীর ২শ মানুষের মাঝে সামগ্রী প্রদান কালে এমপি মনোরঞ্জন শীল গোপাল এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, অদৃশ্য শত্রু করোনা ভাইরাস সংকটকালে শুধুমাত্র নিজের বিবেক খাটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরুতেই দেশের আর্থ-সামাজিক অবস্থা স্থিতিশীল রাখার জন্য কৃষি, স্বাস্থ্য, রপ্তানী শিল্প ও গার্মেন্টসসহ বিভিন্ন সেক্টরে প্রণোদনা এবং অসহায় মানুষের মধ্যে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন। যে দেশের প্রধানমন্ত্রী এমন মানবতাবাদী, সে দেশে একজন মানুষও না খেয়ে থাকতে পারে না, থাকবে না।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেন, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুর, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET