বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা দিবস আজ।বাঙালি জাতি যখন পাকিস্তানিদের কাছে একে একে নির্যাতিত হয়ে যখন পিঠ দেয়ালে থেকে গিয়েছিল ঠিক তখনি মুক্তির ছয় দফা পেশ করেন।যা মেনে নিতে রাজি হয়নি পাকিস্তানিরা কিন্তু একসময় ঠিক ই তা মেনে নিতে রাজি হয়।
প্রতি বছর বিভিন্ন অঅনুষ্ঠানের মাধ্যমে পালন করলে ও এবছর আয়োজন এর চিত্র নেই বল্লে ই চলে।কেবল ফুলেল শুভেচ্ছা জানিয়ে ই পালন করে।আজ সকালে গােপালগঞ্জ জেলা আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগ এবং পৌর আওয়ামীলীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় গােপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মােঃ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মােঃ বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান মােঃ সােলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি পারভেজ রুমি, পৌর ছাত্রলীগের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হক সহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।









