, , ,

শিরোনামঃ-




কেশবপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি জবরদখলের চেষ্টা

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০৮ ২০২০, ২২:২৯ | 824 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি জবরদখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
জানাগেছে, কেশবপুর উপজেলার হাসানপুর মৌজার ৩৯১ নং খতিয়ানের ১৭২ দাগের ২ শতক ও ১৫৪ দাগের ১ শত এবং ২৩৫ খতিয়ানের ১৭২ দাগের ১ শতক জমি নিয়ে হাসানপুর গ্রামের মৃত আনছার আলীর পূত্র আব্দুর রাজ্জাকের সাথে একই গ্রামের মতিয়ার সরদার, মিজানুর রহমান সরদার, মনিরুজ্জামান মিলন, লুৎফর রহমান ও আমিনুর রহমানের সাথে বিরোধ চলে আসছিল। এব্যাপারে আব্দুর রাজ্জাক বাদী হয়ে আদালতের মাধ্যমে ঐ বিরোধপূর্ণ ৪ শতক জমির উপর ১৪৪ ধারা জারীর আবেদন করলে আদালত সেটা মঞ্জুর করেন। কেশবপুর থানার এ এস আই কাজী রহমত বিরোধপূর্ণ জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য উভয় পক্ষকে নোটিস প্রদান করেন। অথচ বিবাদি পক্ষের মনিরুজ্জামান মিলন জানান, আদালতের নিষেধাজ্ঞা ও ১৪৪ ধরা অমান্য করে গতকাল ভোরে বাদী আব্দুর রাজ্জাক ঐ বিরোধপূর্ণ জমির সীমানার বেড়া ভেঙ্গে ফেলে ঐ জমি জবর দখলের চেষ্টা চালায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET