, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তোমরা বাবার জন্য দোয়া কইরো, বাবা যানি তারাতারি সুস্থ হয়ঃ নাসিম ভক্ত ছবুরা




তোমরা বাবার জন্য দোয়া কইরো, বাবা যানি তারাতারি সুস্থ হয়ঃ নাসিম ভক্ত ছবুরা

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০৯ ২০২০, ১৯:২১ | 842 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

তোমরা আমার বাবার জন্য দোয়া কইরো, বাবা যানি তারাতারি সুস্থ হয়। এমন করেই দোয়া চাচ্ছিলেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মোহাম্মদ নাসিম ভক্ত ছবুরা খাতুন।
মাথায় কাপড়ের ডালি নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করতে যাওয়া এই পাগলি আলহাজ্ব মোহাম্মদ নাসিমকে বাবা বলেই ডাকতেন। নেতা যেখানেই জনসভা করতে যেতেন সেখানেই হাজির হতেন তিনি। নির্বাচনী পোস্টার সারা শরীরে লাগিয়ে মাথায় পানের ডালা নিয়ে গ্রামে গ্রামে ঘুরে নারীদের পান খাইয়ে নৌকা মার্কায় ভোট চাইতেন। কেউ মজা করে নেতা সম্পর্কে কিছু বললেই তাকে তাড়া করতেন। নাসিম পাগল দরিদ্র এই মানুষটিকেও ভালোবেসে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে আয়া পোস্টে চাকরি নিয়ে দেন প্রিয় নেতা। তিনি যখন সাবেক স্বাস্থ্যমন্ত্রি আলহাজ্ব মোহাম্মদ নাসিমের করোনা আক্রান্তের খবর শুনতে পান তখন থেকেই শোকে আহার ছেড়ে দিয়েছেন।
খবর পেয়ে সরেজমিনে উপজেলার বরশীভাঙ্গা গ্রামে তার নিজের বাড়িতে গেলে, চোখ মুছতে মুছতে নেতা নাসিমের জন্য দোয়া চান তিনি। চোখের জল ফেলে তিনি বলেন, “আমার নাসিমকে দেইখবার মন চাইতাছে। বাবা বান কত কষ্ট পাইতেছে। তোমরা সবাইকে কইয়ো বাবার জন্য দোয়া কইরবার।”
কাজিপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) শাহিন আলম বলেন, “নেতার শোকে কয়েকদিন হলো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন তিনি। আমরা তাকে শান্তনা দেওয়ার চেষ্টা করছি কিন্তু কিছুতেই বোঝাতে পারছি না।”
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET