, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বগুড়া শিবগঞ্জে কৃষকদের কম্বাইন হারভেস্টার বিতরণ




বগুড়া শিবগঞ্জে কৃষকদের কম্বাইন হারভেস্টার বিতরণ

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১২ ২০২০, ২১:৫৬ | 841 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে সরকারি ৫০% ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার ( ধান কাটা মেশিন) বিতরণ হয়েছে।

শুক্রবার উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা বাস্তবায়ন ও মনিটরিং সেল এর তত্ত্বাবধানে পরিচালন বাজেটের আওতায় ২০১৯-২০ অর্থ বছরে উন্নয়ন সহায়তার লক্ষ্যে সরকারি ৫০% ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার ( ধান কাটা মেশিন) বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু কৃষকের হাতে কম্বাইন হারভেস্টার (ধান কাটা মেশিন) এর চাবি হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আল মুজাহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যন ফাহিমা আক্তার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল, রফিকুল ইসলাম প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET