, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • করোনা ভাইরাস প্রতিরোধে ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের সুরক্ষা উপকরণ বিতরণ




করোনা ভাইরাস প্রতিরোধে ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের সুরক্ষা উপকরণ বিতরণ

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ০১ ২০২০, ১৯:৪৮ | 911 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে বৈশ্বিক দুর্যোগ করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষা উপকরণ বিতরণ করেছেন উপজেলা প্রশাসন।
গতকাল বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সুরক্ষা উপকরণ মাস্ক গ্লোবস,সাবান স্যানিটাইজার ও ব্লিচিং পাউডার বিভিন্ন সরকারী দপ্তর প্রধানদের নিকট বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। এসময় উপজেলা প্রকৌশলী, শাহিদুজ্জামান, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মওঃ মোঃ নবীউল ইসলাম, বেতদিঘী ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মোঃ আব্দুল কুদ্দুস,কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন,খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান আবু তাহের মন্ডলসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকৌশলী শাহিদুজ্জামান বলেন ২০১৯-২০২০ এর বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি) প্রকল্পের অর্থায়নে বৈশ্বিক দুর্যোগ করোনা ভাইরাস মোকাবেলায় উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ ও ২২টি সরকারী দপ্তরে ৬০০টি সার্জিক্যাল মাস্ক,৬০০টি হ্যান্ড গ্লোবস ৬০০টি সাবান, ৮৫০ বোতল হ্যান্ড স্যানিটাইজার ও ১৩৫ কেজি ব্লিচিং পাউডার বিতরণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET