সুনামগঞ্জের ধর্মপাশায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে নাহিদ মিয়া নামে চার বছর বয়সেরধ এক শিশুর খালের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
নিহত শিশু নাহিদ মিয়া উপজেলা সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রামের জামাল মিয়ার ছেলে।
আজ শনিবার বিকেলে একই উপজেলার সেলবরষ ইউনিয়নে খয়েরদিচর গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে বাড়ির পিছনের লোহাজুড়ী নামক খালের পানিতে ডুবে এ দূর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার হলিদাকান্দা গ্রামের জামাল মিয়ার স্ত্রী মুর্শেদা আক্তারের সাথে তার চার বছরের শিশু পুত্র নাহিদ মিয়া শুক্রবার সকালে একই উপজেলার খয়েরদিচর গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে আসে।
পরে শনিবার দুপুর দুই টার দিকে শিশু নাহিদ মিয়া খেলার চলে তার নানার বাড়ির পেছনে থাকা লোহাজুড়ী নামক খালের পানিতে পড়ে গিয়ে ডুবে যায়।
বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে ওই খালের পানিতে জাল পেলে অনেক খুঁজাখুঁজির প্রায় দুই ঘন্টা পর ওই দিন বিকেল ৪টার দিকে খালের পানি থেকে তার মৃত্য দেহ উদ্ধার করে।
উপজেলার খয়েরদিচর গ্রামের বাসিন্দা ও
সেলবরষ ইউপি সদস্য মো. সিদ্দিক মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Please follow and like us:









