, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সভাপতি কবির, সাধারন সম্পাদক সুমন, রামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন




সভাপতি কবির, সাধারন সম্পাদক সুমন, রামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুলাই ০৫ ২০২০, ২৩:১৭ | 919 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রতিদিনের সংবাদ পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি মোঃ তৌহিদুল ইসলাম কবিরকে প্রতিষ্ঠাতা সভাপতি ও সমকাল পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি মোঃ জাকির হোসাইন সুমনকে সাধারণ সম্পাদক করে রামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় রামগঞ্জ শহরের জনতা ইউনিটি টাওয়ারে রামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সভায় ঊপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে, সংগঠনের উপদেষ্টা, রামগঞ্জ বার্তার সম্পাদক ও প্রকাশক, যুগান্তর পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি প্রবীন সাংবাদিক আবু ছায়েদ মোহন ও সংগঠনের উপদেষ্টা, রীথ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুজ্জামান শুভ এ কমিটির অনুমোদন দেন।
কমিটিতে দৈনিক নয়া আলোর মোঃ আউয়াল হোসেন পাটওয়ারীকে সহ-সভাপতি, গনকন্ঠের মোঃ পারভেজ হোসাইন ও স্বদেশ বিচিত্রার মোঃ আবদুর রহমানকে যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ সমাচারের সাখাওয়াত হোসেনকে অর্থ-বিষয়ক সম্পাদক, জেএসি নিউজ টিভি অনলাইনের মোঃ ছায়েদ হোসেনকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক অন্যদৃষ্টির মোহাম্মদ আলীকে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, নগর সংবাদের মিজানুর রহমানকে দপ্তর সম্পাদক, প্রতিদিন সময় ডট কমের সাফায়েত আহম্মেদকে নির্বাহী সদস্য মনোনীত করা হয়েছে।
এ সময় সংগঠনের সাধারণ সদস্য হিসেবে রামগঞ্জ কন্ঠের স্টাফ রিপোর্টার মোঃ তামজীদ হোসেন রুবেল, রামগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার নুর হোসেন রিপন ও মোঃ তারেকুল ইসলামকে নির্বাচিত করা হয়।
এসময় সংগঠনটির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামরুজ্জামান শুভ ও সাংবাদিক আবু ছায়েদ মোহন গুরুত্বপূর্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, শুক্রবার ২০২০ সালের ৩ জুলাই রামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের যাত্রা শুরু হয়।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET