, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহীতে সিন্ডিকেটে মাধ্যমেই গুদামে ধান সংগ্রহ




রাজশাহীতে সিন্ডিকেটে মাধ্যমেই গুদামে ধান সংগ্রহ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুলাই ১৪ ২০২০, ২১:৪২ | 848 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রাণঘাতী নভেল করোনার সুযোগে খাদ্য গুদাম গুলোতে কৃষকের বিপরীতে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ধান ক্রয় করে সিন্ডিকেটের মাধ্যমে ক্ষমতাসীন দলের কতিপয় ব্যাক্তিরা গুদামে নিম্মমানের ধান দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সিন্ডিকেট চক্র লটারিতে উঠা কৃষকের কার্ড নিয়ে নানান জায়গা থেকে ধান ক্রয় করে ভুটভুটিতে নিয়ে এসে প্রকাশ্যে গুদামে দিচ্ছেন ধান। এত কিছুর পরও ধান সংগ্রহের লক্ষমাত্রা অর্জন হবে কিনা সন্দেহের মধ্যে আছে কর্তৃপক্ষ। জানা গেছে, কৃষকের লোকসান কমাতে সরকারী ভাবে ধান সংগ্রহের জন্য নামমাত্র লোক দেখানো লটারি করা হয়। লটারিতেও উপজেলার অর্ধেক কৃষকেরও নেই নাম। চলতি বোরো মৌসুমে সরকারী ভাবে দুটি খাদ্য গুদামে প্রথমে ১ হাজার ৭৭৯ এবং দ্বিতীয় দফায় ৬৯৪ মেঃ টন ধান সংগ্রহের বরাদ্দ আসে। কিন্তু খোলা বাজারে ধানের দাম ভালো থাকার কারনে কৃষকরা গুদামে ধান দেন নি। আর এই সুবাধে ও করোনাভাইরাসের সুযোগে ক্ষমতাসীন দলের নাম্বার ওয়ান সিন্ডিকেট বিশিষ্ট দাদন ব্যবসায়ী গোল্লাপাড়া বাজারের বাসিন্দা রাসেল সরকার উত্তমের কোন জমি না থাকলেও বিভিন্ন জায়গা থেকে টনের টন ধান দিয়েছেন গুদামে। শুধু ধান না তিনি নাচোল উপজেলা থেকে একেবারে নিম্মমানের গমও দিয়েছেন। তিনি এখন খাদ্য গুদামের অন্যতম সেরা মুল হোতা এবং তাঁর সাথে গুদাম কর্মকর্তা তারেকও আছেন এবং ব্যবসা করছেন বলেও একাধিক সুত্র থেকে নিশ্চিত হওয়া গেছে । কারন এই উত্তম অতীতে এসব কাজে সরাসরি আসলেও এখন সিস্টেমেই সব হয়ে যাচ্ছে। আর গুদাম কর্মকর্তা তারেকের পদন্নোতি হলেও রহস্যজনক কারনে এখান থেকে যাচ্ছেনা না তিনি। কৃষকরা জানান, অতীতে আমরা গুদামে ধান নিয়ে গেলে নানান রকমের ঝামেলায় ফেলা হত। আর এবার বাজারও ভালো আছে। সুতরাং গুদামে ধান দেবার প্রশ্নই উঠেনা। এখন ধান না পেয়ে মাইকিং করা পর্যন্তও হয়েছে । আমরা ধান না দিলে কি হবে সিন্ডিকেটের মাধ্যমে ক্ষমতাসীন দলের ফড়িয়ারা বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দিচ্ছেন হাইব্রিড জাতের ধান। বৃষ্টির মধ্যে পলেথিন ধানের বস্তার উপর দিয়ে গত বৃহস্পতিবারে গুদামে ধান দেবার মতোও ঘটনা ঘটেছে। এসব ধানের কোন আদ্রতাই নেই। তারপরও সমস্যা নেই।অথচ কৃষকের নামে যাতে ধান নেয়া হয় এজন্য লটারি করে নির্বাচিত করা হয় কৃষক। লটারিতে উঠা প্রতি কৃষক এক মেঃ টন করে ধান দিতে পারবেন ও সেই টাকা ওই কৃষকের ব্যাংক একাউণ্টে আসবে এবং ওই কৃষকের স্বাক্ষর ছাড়া অন্য কেউ টাকা তুলতে পারবেনা। কিন্তু নিয়মের জায়গা নিয়মে রেখেছে সিন্ডিকেট চক্র। এবং ওই কৃষকের পরিচয় পত্র কৃষি কার্ড নিয়ে ব্যাংক একাউন্ট খুলে দেদারসে খাদ্য অফিস থেকে কাগজ নিয়ে তুলছেন টাকা। বিভিন্ন চাতাল মালিকের সাথে কথা বলা হলে তাঁরা জানান আষাঢ়ের টানা বৃষ্টির কারনে এউপজেলায় শুকনো ধান পাওয়া কষ্টকর।যতটুকু সময় রোদ পাওয়া যাচ্ছে ওই সময়ের মধ্যেই শুকিয়ে নিচ্ছে ধান। এছাড়াও সরকারী ভাবে কঠোর নির্দেশ যে ভাবেই হোক ধান সংগ্রহ করতেই হবে। আর ধানের বাজার লাভ জনক থাকার কারনে কৃষকেরা দিচ্ছেন না ধান। মুলত এজন্যই কর্তৃপক্ষ বাধ্য হয়েই বিভিন্ন মাধ্যমে ধান সংগ্রহ করছেন। এদিকে উপজেলার প্রায় হাটেই বিক্রি হচ্ছে ধান। বিভিন্ন ধান ব্যবসায়ীরা কৃষকের কাছ থেকে ধান কিনে দেশের বিভিন্ন মোকামে পাঠিয়ে দিচ্ছেন। কামারগাঁ খাদ্য গুদাম কর্মকর্তা রেজাউল ইসলাম জানান যে ভাবে হোক সরকারের দেয়া বরাদ্দ অনুযায়ী ধান সংগ্রহ করতেই হবে। লটারিতে উঠা কৃষকের সাথে যোগাযোগ করেও ধান দিতে রাজি হচ্ছেনা। তবে বাহির থেকে কোন ধান আসেনি এউপজেলার ধানই বিভিন্ন ভাবে সংগ্রহ করা হচ্ছে।তিনি আরো জানান ১০৫৯ মেঃ টন বরাদ্দ পাওয়া গেছে। এপর্যন্ত মাত্র ১২১ মেঃ টন ধান সংগ্রহ করা হয়েছে। বাকি ধান সংগ্রহ হবে কিনা জানতে চাইলে তিনি জানান ৩১ আগস্ট পর্যন্ত মেয়াদ আছে, আবহাওয়াও ভালো হচ্ছে যে ভাবেই হোক সংগ্রহ করবই বলে জানান তিনি। গোল্লাপাড়া খাদ্য গুদামে ১৪১৪ মেঃ টন বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে মাত্র ১০০ মেঃ টন ধান সংগ্রহ হয়েছে। ৩১ আগস্ট পর্যন্ত ধান সংগ্রহের মেয়াদ আছে। তিনি দাবি করেন পুরো আষাঢ় মাস বৃষ্টি যার কারনে কৃষকরা ধান শুকাতে পারেনি। তবে মেয়াদ বাড়ালে এবং আবহাওয়া ভালো হলে লক্ষমাত্রা পুরুন হবে বলে আসা করেন এই কর্মকর্তা। এবিষয়ে খাদ্য কর্মকর্তা আলওউলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, লক্ষমাত্রা অর্জনের জন্য সরকার নির্দেশ দিয়েছে কৃষক প্রতি ৬ মেঃ টন ধান দিতে পারবেন। সংগ্রহ খুবই কম হয়েছে। কারন আবহাওয়া ভালো ছিলনা প্রায় দিন বৃষ্টি হচ্ছে। ৩১ আগস্ট পর্যন্ত মেয়াদ আছে সেটা বাড়ানোর জন্য দাবি করছি এবং কর্তৃপক্ষকেও অবহিত করা হবে।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET