, , ,

শিরোনামঃ-




বেনাপোল পুলিশের হাতে ফেন্সিডিল সহ আটক এক

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৫ ২০২০, ১৩:৫০ | 870 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১১০ বোতল ফেন্সিডিল সহ শাহাদাৎ (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। মঙ্গলবার(১৪জুলাই) রাত সাড়ে১১ টার সময় পুলিশের অভিযানে বেনাপোল পাটবাড়ি নিজ ভাড়া বাসা থেকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটকৃত আসামী মাদারীপুর জেলার মাদারীপুর থানার আবু বক্করের এর ছেলে।বর্তমানে বেনাপোল পাটবাড়ি বাসা ভাড়াতে থাকে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ,এক মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বেনাপোল পাটবাড়ি নিজ ভাড়া বাসার রান্নাঘরে ভেতর বিশেষ ভাবে লুকায়ে রাখে।সে সময় বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই রোকনুজ্জামান ও এসআই শফি আহম্মেদ সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ফেন্সিডিলের চালান সহ আটক করে। বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটকৃত আসামীর নামে মাদক মামলা হয়।মামলা নং-১৮ তাং১৫/৭/২০আসামিকে যশোর কোর্টএ প্রেররণ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET