, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • ছাগলনাইয়ায় সড়ক দূর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী আরাফাত’র মৃত্যু




ছাগলনাইয়ায় সড়ক দূর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী আরাফাত’র মৃত্যু

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : আগস্ট ১৫ ২০২০, ১৮:৫৯ | 1121 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়ায় সড়ক দূর্ঘটনায় মধুগ্রাম জিনারহাট ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার আলিম ১ম বর্ষের মেধাবী ছাত্র আরাফাতুর রহমান’র (১৭) মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানাগেছে (ইন্নালিল্লাহি…রাজিউন)। সে উপজেলার পুর্ব মধুগ্রাম কোম্পানী বাড়ীর ওমান প্রবাসী লুৎফুর রহমান’র একমাত্র ছেলে। শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২ ঘটিকার সময় পুর্ব ছাগলনাইয়া দিঘীর কোনা নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের উপর পিকআপের ধাক্কায় গুরুত আহত হয়ে মৃত্যু বরণ করে আরাফাত। প্রত্যক্ষদর্শী মাজহারুল ইসলাম ভুইয়া জানান, আরাফাত মধুগ্রাম থেকে পুর্ব ছাগলনাইয়ায় নানার বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে দিঘীর সামনে সিএনজি অটোরিকশা থেকে নেমে রাস্তার পশ্চিম পাশ থেকে সড়ক অতিক্রম করার সময় দ্রুতগতি সম্পন্ন করেরহাটগামী একটি পিকআপ তাকে সজোরে ধাক্কা দেয়। আরাফাত রক্তাক্ত অবস্থায় সড়কে লুটে পড়ে। পরে স্থানীয়রা তাকে ফেনী সদর হাসপাতালে নিয়েগেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET