, , ,

শিরোনামঃ-




ধুনটে নবজাতকের লাশ উদ্ধার

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১৬ ২০২০, ২১:১৭ | 1231 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার ধুনটে ১ বছর ৬ মাস ১২ দিন পর আবারও এক পুরুষ নবজাতকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার দুপুরে উপজেলার চান্দারপাড়া এলাকার ধুনট-গোসাইবাড়ী পাকা সড়কের উত্তরপাশ থেকে এ নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

রবিবার ওই এলাকার স্থানীয় বসবাসকারীগন সড়কের উত্তর পাশে নীল রঙের পলেথিন দেখতে পায়। পরে স্থানীয়রা পলিথিনের ভীতর একজন পুরুষ নবজাতকের লাশ দেখতে পেয়ে থানা পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে ধুনট থানার এসআই আব্দুর রাজ্জাক ঘটনাস্থল থেকে নবজাতকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি জানান কে বা কাহারা নবজাতকের লাশ ফেলে রেখে গেছে। লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনীভাবে ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য, গত ২০১৯ সালের ৪ ফেব্রæয়ারী সোমবার রাতে ওই একই এলাকার চরধুনট ইছামতি নদীর সেতুর পাশ থেকে পরিচয়হীন কণ্যা নবজাতকের লাশ উদ্ধার করেছিলো থানা পুলিশ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET