সিরাজগঞ্জের কাজিপুরে রাতের আঁধারে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রির দেয়া শুঁকনো খাবার সামগ্রি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে নয়টায় উপজেলার সোনামুখী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর গুচ্ছ গ্রামে বসবাসকারি ৫৭টি হতদরিদ্র পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।
এসময় তাদের হাতে এই শুঁকনো খাবারের বস্তা তুলে দেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী, সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবিএম আরিফুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলহাজ্ব একেএম শাহা আলম মোল্লা।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য ও সোনামুখী ইউনিয়ন আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা সামগ্রি নিয়ে প্রায়ই ইউএনও স্যার এই অসহায়দের পাশে দাঁড়ান।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, ‘সুযোগ পেলেই মাননীয় প্রধানমন্ত্রির অগ্রাধিকার ভিত্তিক এই প্রকল্পের সুবিধাভোগীদের খবর নেই।’
Please follow and like us:









