আজ ২১শে আগষ্ট গ্রেনেড হামলা দিবস, ২০০৪ সালের আজকের এই দিনেই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে মেরে ফেলার উদ্দেশ্যে ঢাকা বঙ্গবন্ধু এভিনিউ এ বর্বরোচিত গ্রেনেড হামলায় সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দিনাজপুরের বিরল উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শুক্রবার বিকেলে দলীয় কার্যালয় চত্বরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বিরল উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা বাবু রমাকান্ত রায়, জেলা তাতী লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম আলাল,
সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সারোয়ারুল ইসলাম বাবলু, আলহাজ্ব আক্তার হোসেন, আবুল কাশেম অরু, এ্যাডঃ রবিউল ইসলাম(পিপি), আল্লামা আজাদ ইকবাল লাবু, সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ মনি, বিভূতি ভুষন, লায়লা আঞ্জুমান বানু, যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক প্রচার সম্পাদক নুর জামান, পৌর আওয়ামী লীগের আহবায়ক সাজ্জাদ হোসেন সাজু যুগ্ন আহবায়ক মোকলেছুর রহমান ভুট্টু যুবলীগের সভাপতি আব্দুল মালেক, স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুরজিত কুমার বাবুল সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আপেল মাহমুদ,
ছাত্রলীগের সভাপতি সোহাগ বাবু সাধারণ সম্পাদক আল ইমরান সানমুন প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।
Please follow and like us:









