, , ,

শিরোনামঃ-




পুঠিয়ায় ট্রাক-লেগুনার সংঘর্ষে ব্যবসায়ী নিহত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : আগস্ট ২২ ২০২০, ২০:৪৬ | 811 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাক ও লেগুনার সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় লেগুনার আরও চারজন যাত্রী আহত হয়েছে। গতকাল শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে পুঠিয়া উপজেলার সেনভাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সদানন্দ ঘোষ (৪৫)। তিনি চারঘাট উপজেলার শলুয়া এলাকার যগেন্দ্রনাথ ঘোষের ছেলে। ব্যবসার কারণে তিনি লেগুনায় করে নাটোরের দিকে যাচ্ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন পবা হাইওয়ে পুলিশ শিবপুর ফাড়ির পরিদর্শক লুৎফর রহমান। হাইওয়ে পুলিশ জানায়, সেনভাগ এলাকায় নাটোর থেকে রাজশাহীগামী ট্রাকের (ঢাকা মেট্রো ট- ১৩-০৫৯৩) সঙ্গে বিপরীতগামী যাত্রী বোঝাই লেগুনার সংঘর্ষ হয়। এতে লেগুনার এক যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও চারজন৷ নিহতের মরদেহ ফাড়িতে আনা হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে চলন্ত অবস্থায় ট্রাকের চাকা বিকল হয়ে গেলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনার সাথে সংঘর্ষ হয়। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET