, , ,

শিরোনামঃ-




বাগমারা প্রেসক্লাবের নির্বাচনী তফশীল ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : আগস্ট ২৫ ২০২০, ২০:৩৫ | 969 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর বাগমারা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনের তফসীল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে প্রেস ক্লাবের এক সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়। প্রেস ক্লাবের আহবায়ক আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত তফসীল ঘোষণা সভায় উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান দুখু, সদস্য সচিব নাজিম হাসান, প্রেস ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য মামুনুর রশীদ মামুন, জিল্লুর রহমান, সাংবাদিক ইউসুফ আলী সরকার, রাশেদুল হক ফিরোজ, আফাজ্জল হোসেন, আলতাফ হোসেন, মাহাফুজুর রহমান প্রিন্স, আবু বাক্কার সুজন, এসএম সামসুজ্জোহা মামুন, হেলাল উদ্দীন, নুর কুতুবুল আলম, শামীম রেজা, আব্দুল মতিন, ফারুক আহম্মেদ, রতন কুমার প্রমুখ। এসময় সভায় সর্ব সম্মতিক্রমে বাগমারা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়েছে। আগামী ৬ সেপ্টম্বর নির্বাচন উপলক্ষে নির্বাচনী তফশীল নিম্নরূপ- ২৬/৮/২০২০ তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২৭/০৮/২০২০ তাং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৯-৩০/০৮/২০২০ মনোনয়নপত্র উত্তোলন,০২/০৯/২০২০ তাং মনোনয়নপত্র জমাদান, ০৩/০৯/২০২০ মনোনয়নপত্র যাচাবাচাই এবং ০৪/০৯/২০২০ তারিখে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে বলে সিদ্ধান্ত হয় ।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET