, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাংলাদেশে ভারতীয় ঔষধ পার করার সময় ট্রাক সহ আটক করেছে ভারতীয় বিএসএফ




বাংলাদেশে ভারতীয় ঔষধ পার করার সময় ট্রাক সহ আটক করেছে ভারতীয় বিএসএফ

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৬ ২০২০, ২২:২৭ | 833 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ভারত থেকে  অবৈধ ভাবে ঔষধ নিয়ে আসার সময় বাংলাদেশী এক ট্রাক চালককে ট্রাক সহ  বিএসএফ আটক করেছে।
বুধাবার(২৬ আগস্ট)বিকাল ৫টার সময় তবিবার রহমান ওরফে গেটে কে পেট্রাপোল ইন্ট্রিগেটেট চেকপোষ্ট থেকে আটক করে।আটককৃত ব্যাক্তি বেনাপোল পোর্ট থানার  বড়আঁচড়া গ্রামের কালু মোড়ল এর ছেলে।
সুত্র মতে তবিবার রহমান গেটে ভারতে রপ্তানি পণ্য বাহী গাড়ি নিয়ে সকাল ১০ টার সময় প্রবেশ করে। ভারত থেকে পণ্য আনলোড করে ফেরার সময় বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন ধরনের  ঔষধ ( ঢাকা মেট্রো- ট- ১৪- ০৪৬৩) নং ট্রাকে নিয়ে রফতানি গেটে বিএসএফ এর তল্লাশিতে  আটক করে ট্রাক সহ গেটেকে তাদের ক্যাম্পে নিয়ে যায়।
ওই ট্রাকের মুল চালক শফিকুল ইসলাম বলেন, আমি ঢাকা থেকে পন্য নিয়ে বেনাপোল আসলে বদলী চালক গেটে বলে আমি পণ্য নিয়ে যাব। এরপর আমি তাকে পণ্যবাহি ট্রাক বুঝিয়ে দেই। সে সকাল ১০ টার সময় ভারত যায়। এবং ভারতের পেট্রাপোল বন্দরে মাল আনলোড করে ফেরার সময় তাকে ঔষধ সহ ভারতীয় বিএসএফ আটক তাদের হরিদাসপুর ক্যাম্পে।
বেনাপোল চেকপোষ্টের একটি সুত্র বলে গেটে এই ভাবে ভারত থেকে দীর্ঘদিন যাবৎ ঔষধ সহ বিভিন্ন পণ্য অবৈধ ভাবে ট্রাকে করে বাংলাদেশে নিয়ে আসে।
এ ব্যাপারে বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল ওহাব এর নিকট জানতে চাইলে তিনি বলেন, বিএসএফ এরকম কোন ঘটনা তাদের জানায় নাই।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET