, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মজিব বর্ষ উপলক্ষে সদরের  চিংগাসপুরে বৃক্ষ রোপন ও বিতরণ অনুষ্ঠান 




মজিব বর্ষ উপলক্ষে সদরের  চিংগাসপুরে বৃক্ষ রোপন ও বিতরণ অনুষ্ঠান 

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : আগস্ট ২৭ ২০২০, ২১:৩৭ | 792 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 বৃহস্পতিবার    বিকালে বগুড়া সদরের চিংগাসপুরে মজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা ঘোষিত  কর্ম সূচীর অংশ  হিসাবে  বৃক্ষ রোপন ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাঙালী সাংস্কৃতিক সংসদ বগুড়া জেলা শাখার আয়োজনে প্রধান অতিথি হিসাবে চিংগাসপুর খামার বাড়ীর পাশে পাকা রাস্তা সংলগ্ন স্থানে  বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। তিনি বলেন গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করেনা, গাছ থেকে  আমরা কাঠ পাই, তা বিক্রি করে অর্থনৈতিক স্বচ্ছলতাও আসে। প্রধান মন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার ঘোষিত কর্মসুচীর অংশ হিসাবে আমরা  মজিববর্ষ উপলক্ষে জেলা আওয়ামীলীগের পক্ষ  থেকে সকল উপজেলার সকল ইউনিয়নে বৃক্ষ  রোপন ও বিতরণ করছি। এসময় উপস্থিত ছিলেন  জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক  মাশরাফী হিরো,তারেক পাপ্পু  জেলা ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ – নামুজা ইউনিয়ন  আওয়ামীলীগের সভাপতি আঃ জলিল,,মোখলেছার রহমান মোকছেদ, ওয়ার্ড আওয়ামীরীগের সাংগঠনিক সম্পাদক শাহানুর রহমান শাহিন, ইউপি সদস্য  মন্টু সাকিদার, আঃ সামাদ, বাঙালী সাংস্কৃতিক সংসদের নির্বাহী সদস্য তানভীর রানা মিটু, এনামুল হক,  মতিউর রহমান,আজিজার রহমান,আলম,    সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ। পরে প্রধান অতিথি  জন সাধারনের হাতে, ফলজ, বনজ ও ঔষধী গাছ বিতরণ করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET