, , ,

শিরোনামঃ-
  • হোম
  • পাঁচ মিশালী
  • বরিশালে সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ’র ৩৮তম জন্মদিনে দোয়-মোনাজাত ও অসহায় মানুষের মাঝে অর্থ বিতরণ




বরিশালে সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ’র ৩৮তম জন্মদিনে দোয়-মোনাজাত ও অসহায় মানুষের মাঝে অর্থ বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : আগস্ট ২৯ ২০২০, ১৯:০৭ | 1034 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কৃষক কুলের নয়ন মনি শহীদ আঃ রব সেরনিয়াবাতের দৌহিত্র, মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র পুত্র, বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র ছোট ভাই, গৌরনদী-আগৈলঝাড়া আসনে বাংলাদেশ আওয়ামীলীগের ভবিষ্যৎ কান্ডারী, বরিশাল জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ’র জন্মদিন উপলক্ষে  দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ যোহর বলিশালের গৌরনদী উপজেলার কসবা হযরত মল্লিক দূত কুমার জামে মসজিদে উপজেলা ছাত্রলীগ নেতা রাসেদুল ইসলাম সংগীতের উদ্যোগে এ দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।
দোয়া-মিলাদে অংশগ্রহন করেন গৌরনদী উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ মাহাবুব, পৌর কৃষক লীগের সভাপতি শাহজাহান বেপারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার, পৌর কাউন্সিলর আহাদ মিয়া রাসেল, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ইমরাত খান,
পৌর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু সরদার, ইউপি সদস্যম শাহাদাত হাওলাদার, যুবলীগ নেতা ফুয়াদ হোসেন, ছাত্রলীগ নেতা পিয়াল মিয়াসহ ছাত্র ও যুবলীগের নেতাকর্মীরা। শেষে ১৫ ই আগষ্ট ঘাতকের হাতে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত ও সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহর দীর্ঘায়ু কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহর জন্মদিনে এক মহিলা আওয়ামী লীগ নেত্রী ব্যতিক্রমধর্মী আয়োজন করেছেন।
জানা গেছে, মহিলা আওয়ামী লীগ নেত্রী, গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম হাফিজ মৃধার সহধর্মীনি সুলতানা পারভীন হাফিজের ব্যক্তিগত উদ্যোগে সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহর জন্মদিন উপলক্ষে শনিবার দুই শতাধিক অসহায় ও প্রতিবন্ধীদের ব্যক্তিদের প্রত্যেকের মাঝে পাঁচশ’ টাকা করে বিতরণ করা হয়েছে।
মহিলা আওয়ামী লীগ নেত্রী সুলতানা পারভীন হাফিজ বলেন, প্রিয় নেতা সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহর জন্মদিনে তার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া চেয়ে উপজেলার অসহায় ও প্রতিবন্ধীদের ব্যক্তিদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
অন্যদিকে আগৈলঝাড়ায় ছাত্রলীগ নেতা মাহামুদুল ইসলাম সাগর সেরনিয়াবাতের উদ্যোগে শনিবার দুপুরে বরিশাল বিভাগীয় বেবীহোম ছোটমনি নিবাসের এতিমদের নিয়ে দোয়া মিলাদ অনুষ্ঠিত ও উপজেলার ৫টি ইউনিয়নে ৫ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা যুবলীগ নেতা জামান ইকবাল, বরিশাল জেলা ছাত্রলীগের ত্রান ও দুযোগ বিষয়ক সম্পাদক মনির হোসেন, কোটালীপাড়া পৌর শ্রমিক লীগের সভাপতি এ কে আজাদ জুয়েল, আগৈলঝাড়া উপজেলা যুবলীগ নেতা ফায়জুল সেরনিয়াবাত, ছাত্রলীগ নেতা সোহাগ হাওলাদার, মাসুদ সেরনিয়াবাত, রাসেদ রাঢ়ী, মামুন হাওলাদার, সজীব সরদার, মাটিন শরীফ ও বিপ্লবসহ প্রমুখ। এছাড়া সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ’র জন্মদিন উপলক্ষে বিভিন্ন মসজিদে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা যুবলীগ নেতা জামান ইকবাল, বরিশাল জেলা ছাত্রলীগের ত্রান ও দুযোগ বিষয়ক সম্পাদক মনির হোসেন, কোটালীপাড়া পৌর শ্রমিক লীগের সভাপতি এ কে আজাদ জুয়েল, আগৈলঝাড়া উপজেলা যুবলীগ নেতা ফায়জুল সেরনিয়াবাত, ছাত্রলীগ নেতা সোহাগ হাওলাদার, মাসুদ সেরনিয়াবাত, রাসেদ রাঢ়ী, মামুন হাওলাদার, সজীব সরদার, মাটিন শরীফ ও বিপ্লবসহ প্রমুখ।
এছাড়া সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ’র জন্মদিন উপলক্ষে বিভিন্ন মসজিদে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET