, , ,

শিরোনামঃ-
  • হোম
  • পাঁচ মিশালী
  • পলাশবাড়ী পৌরশহরের কোচ কাউন্টার সারিতে মদিনা অটো কর্ণার প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি সংঘটিত




পলাশবাড়ী পৌরশহরের কোচ কাউন্টার সারিতে মদিনা অটো কর্ণার প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি সংঘটিত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৪ ২০২০, ২২:৩৩ | 910 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের পোস্ট অফিসের সামনে রংপুর-বগুড়া জাতীয় মহাসড়ক ঘেঁষে কোচ কাউন্টারের সারিতে মেসার্স মদিনা অটো কর্ণার প্রতিষ্ঠানের শার্টার ও কেচিগেটের তালা কেটে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরদল ৭৫ হাজার টাকার মালামাল নিয়ে গেছে বলে জানা যায।
প্রতিষ্ঠান মালিক তাজুল ইসলাম জানান, অন্যান্য দিনের ন্যায় বৃহস্পতিবার রাত এগারোটার দিকে প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় চলে যান। সুযোগ বুঝে গভীর রাতের কোন এক সময় সংঘবদ্ধ দুর্ধর্ষ চোরদল নিমিষেই চারটি দামী তালা কেটে প্রতিষ্ঠান অভ্যন্তর ঢুকে পড়ে।
এসময় ২৫ হাজার টাকা মূল্যের দুইসেট রিক্সাভ্যানের চার্জার ব্যাটারি, ৩০ হাজার টাকা মূল্যের ১২টি মোটর সাইকেলের টায়ার ও ২০ হাজার টাকা মূল্যের কয়েকটি পুরোনো ব্যাটারিসহ মোট ৭৫ হাজার টাকার মালামাল নিয়ে চোরদল দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে। শুক্রবার সকালে এসে দেখা যায় প্রতিষ্ঠানটিতে চুরি সংঘটিত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদ চুরির সত্যতা নিশ্চিত করে বলেন অপরাধীদের পাকড়াও করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET