, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নারীনেত্রী জাহেদা বেগম লিনা স্মরণে গাইবান্ধায় নারীমুক্তি কেন্দ্রের শোকসভা




নারীনেত্রী জাহেদা বেগম লিনা স্মরণে গাইবান্ধায় নারীমুক্তি কেন্দ্রের শোকসভা

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৫ ২০২০, ২২:৫০ | 848 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সদ্য প্রয়াত বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার সহ-সভাপতি জাহেদা বেগম লিনা স্মরণে গাইবান্ধায় শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
৫ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১১টায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক শোকসভা অনুষ্ঠিত হয়।
নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা সভাপতি সুভাসিনী দেবীর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় প্রয়াত জাহেদা বেগম লিনার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য-পরিচালনা কমিটির সদস্য ফখরুদ্দীন কবীর আতিক, বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, সদস্য কাজী আবু রাহেন শফিউল্ল্যা, নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, জেলা সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।
শোকসভায় আমন্ত্রিতদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড সিরাজুল ইসলাম বাবু, জেলা বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি (মার্কসবাদী) জেলা আহবায়ক রেবুতি বর্মন, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা সভাপতি আলমগীর কবীর বাদল, সম্মিলিত সাংস্কৃতিক জোট দারিয়াপুরের সভাপতি প্রভাষক আব্দুর রাজ্জাক রেজা, উদীচী জেলা সাধারণ সম্পাদক মাহমুদুল গনি রিজন, শিক্ষক ফারুক আখন্দ, ছাত্রনেতা উম্মে নিলুফার তিন্নি, মোজাম্মেল হক প্রমুখ। এরআগে অকাল প্রয়াত জাহেদা বেগম লিনার সংগ্রামী স্মৃতিকে স্মরণ করে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও কিছুক্ষন নীরবতা পালন করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET