, , ,

শিরোনামঃ-




বাগমারা প্রেসক্লাবে ওয়াইফাই সংযোগ স্থাপন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১০ ২০২০, ১৮:৩৯ | 900 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর বাগমারা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ফ্রি ইন্টারনেট ব্যবহার করে সংবাদ পরিবেশনের লক্ষে বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর) আনুষ্ঠানিক ভাবে ওয়াইফাই সংযোগের উদ্বোধন করা হয়েছে। প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি আলতাফ হোসেন মন্ডল এ সংযোগের উদ্বোধন করেন। বাগমারা প্রেসক্লাবে ওয়াইফাই সংযোগ প্রদান করায় ইন্টারনেট ব্যবহারে সাংবাদিকদের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হওয়ায় নবনির্বাচিত সভাপতিকে বাগমারা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। নবনির্বাচিত সভাপতি আলতাফ হোসেন মন্ডল বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে আমার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ইন্টারনেট ব্যবহারের জন্য ওয়াইফাই সংযোগ স্থাপন করা হয়। এছাড়াও প্রেসক্লাবের উন্নয়নে সকল সদস্যদের নিয়ে উন্নয়ন কর্মকান্ড অব্যাহত থাকবে। ওয়াইফাই সংযোগের সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আফাজ্জল হোসেন, সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক রাশেদুল হক ফিরোজ, দফতর সম্পাদক আকবর আলী প্রমূখ।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET