, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগমারায় চাঁদের নি:শর্ত মুক্তির দাবীতে বিএনপি’র প্রতিবাদ সভা




বাগমারায় চাঁদের নি:শর্ত মুক্তির দাবীতে বিএনপি’র প্রতিবাদ সভা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৫ ২০২০, ২২:১১ | 836 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রবীন বিএনপি নেতা ও জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহর ও নি:শর্ত মুক্তির দাবী জানিয়েছে ভবানীগঞ্জ পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা। গতকাল মঙ্গলবার বিকেলে ভবানীগঞ্জ পৌর বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সভা করেছে। পৌর বিএনপি’র আহবায়ক আক্তারুজ্জামান বল্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুর রাজ্জাক প্রাং। পৌর বিএনপি’র সদস্য সচিব এসএম মোজাম্মেল হক ড্রাগনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য আকরাম হোসেন মিলন, থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান টুকু, যুব নেতা আলাউদ্দিন প্রাং, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জহুরুল হক, আহসান হাবিব, স্বেচ্ছাসেবক দলের নেতা হাফিজুরর রহমান হাফিজ, পৌর ছাত্রদলের আহবায়ক রবিউল ইসলাম বনি, ছাত্র নেতা আবু হেনা রিপন, শফিকুল ইসলাম সহ ভবানীগঞ্জ পৌর বিএনপি’র সকল ওয়ার্ডের সভাপতি সম্পাদক সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। বক্তরা অবিলম্বে আবু সাইদ চাঁদ সহ কারাবন্ধী সকল বিএনপি’র নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে মিথ্যা ভিত্তিহীন ও গণতন্ত্র হত্যাকারী আওয়ামীলীগ সরকারের নীল নকশার অংশ দাবী করে অবিলম্বে এসব ভিত্তিহীন মামলাগুলো প্রত্যাহার করে বিএনপি নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবী জানান।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET