দিনাজপুরের বিরলে বুধবার সকালে বিরল স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান এ কে এম তরিকুল ইসলাম।
১৬ সেপ্টেম্বর সকালে বিরল ল্যান্ড পোর্ট লিমিটেডর পরিচালক বিরল পৌর মেয়র
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ্ব সবুজার সিদ্দিক সাগরের সভাপতিত্বে পাকুড়া সীমান্তে বিরল স্থলবন্দর পরিদর্শন শেষে সুধী সমাবেশে
প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান এ কে এম তরিকুল ইসলাম।
বাংলদেশ স্থলবন্দর কতৃপক্ষ চেয়ারম্যান তরিকুল ইসলাম বক্তব্যে বলেছেন , খুব দ্রুত দিনাজপুর বিরলের স্থল বন্দরের কার্যক্রম শুরু হবে। তিনি আরো বলেন বিরল স্থলবন্দরের জন্য ১৭ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে বন্দরের অবকাঠামো কার্যক্রম শুরু করা হয়েছে, সরকার এই বন্দর টি চালুর ব্যাপারে অনেক সজাগ রয়েছে। বর্তমান দেশের ০৮ টি স্থল বন্দরের সরকার প্রস্তাবনা হাতে নিয়েছে । এর মধ্যে বিরল স্থল বন্দর কে বেশি করে প্রাধান্য দেওয়া হচ্ছে, বিরল স্থলবন্দর হবে একটি আধুনিক স্থলবন্দর বলেও তিনি মন্তব্য করেন । আর এই বন্দরের কাজ দ্রুত এগিয়ে নিতে সব থেকে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) এর সংসদ সদস্য বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা খালিদ মাহমুদ চৌধুরী এম পির একান্ত প্রচেষ্টায়। অনুষ্ঠানের আরো বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম ও কাস্টম এন্ড ভ্যাড এক্সাইজের কমিশনার শওকত আলী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিরল উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা বাবু রমাকান্ত রায়।
Please follow and like us:









