, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • গোলাপগঞ্জের লক্ষিপাশায় উপ-নির্বাচনে নৌকার প্রার্থী মাহমুদ আহমদ




গোলাপগঞ্জের লক্ষিপাশায় উপ-নির্বাচনে নৌকার প্রার্থী মাহমুদ আহমদ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৮ ২০২০, ২১:৩৯ | 899 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জের লক্ষিপাশা ইউনিয়ন পরিষদের শূন্য চেয়ারম্যান পদের উপ- নির্বাচনে তৃণমূলের ভোটে নৌকার প্রার্থী নির্বাচিত হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ আহমদ। গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) লক্ষিপাশা ইউনিয়ন আওয়ামীলীগেত উদ্যোগে নৌকা প্রতিকের প্রার্থী বাছাই নিয়ে বিশেষ কর্মী সভায় অনুষ্ঠিত হয়।এ সভা তৃণমূলের প্রত্যক্ষ ভোটে মাহমুদ আহমদ নৌকার প্রার্থী নির্বাচিত হন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান। তিনি তার বক্তব্যে নেতাকর্মীদের নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে তাঁর হাতকে শক্তিশালী করতে হবে।

তিনি আরো বলেন, নেতাকর্মীদের মধ্যে যারাই নৌকার বিপক্ষে কাজ করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদ আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ইকবাল আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা এড.আজমল আলী, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, আওয়ামীলীগ নেতা সৈয়দ মিসবাহ উদ্দিন, জেলা আওয়ামীলীগ নেতা মজির উদ্দিন, এড.আব্বাস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, মনসুর রশীদ, জহির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ চৌধুরী, আব্দুল হানিফ খান, আহমদ হোসেন খান, লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET