খাগড়াছড়ির গুইমারা উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন উপজেলা যুবলীগের কাউন্সিলকে ঘিরে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
২০ সেপ্টেম্বর রবিবার সকাল ১১টায় উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামিলীগের সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামিলীগের সহ-সভাপতি কংজরি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমা, জেলা যুবলীগ সভাপতি যতন কুমার ত্রিপুরা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা আওয়ামীগ সহ-সভাপতি আইয়ুব আলী,আবু তাহের, গুইমারা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পলাশ চৌধুরিসহ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পদক ইব্রাহীম মীর।
সভায় প্রধান বক্তা বলেন, বাংলাদেশের এই করোনাকালীন ক্রান্তিকাল লগ্নে বাংলাদেশ যুবলীগ প্রশংসনীয় কাজ করে আসছে। নিজের বা পরিবারের দিকে না তাকিয়ে তারা আত্মমানবতার সেবায় নিজেদের বিলিয়ে দিয়ে সরকারের উন্নয়ন কাজের ভাগিদার হয়েছে । যা সত্যিই প্রশংসনীয়। ভবিষৎতে ও তাদের এই সকল উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা করেন বক্তারা।









