, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গৌরনদীতে অপহরণের পর মাদরাসাছাত্রীকে দু’দিন আটকে রেখে ধর্ষণ




গৌরনদীতে অপহরণের পর মাদরাসাছাত্রীকে দু’দিন আটকে রেখে ধর্ষণ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২১ ২০২০, ২৩:৩৩ | 819 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশালের গৌরনদী উপজেলার এক মাদরাসা ছাত্রীকে অপহরণ করে দুই দিন আটকে রেখে ধর্ষণ করেছে। এছাড়া গৌরনদী পৌরসভার এক নুরানি মাদরাসার শিশু ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। পুলিশ অপহরণ ও ধর্ষণ মামলার আসামি আবদুস সালাম হাওলাদারকে গ্রেপ্তার করেছে।
 অপর ধর্ষণচেষ্টার মামলার আসামি আবু বক্কর ব্যাপারীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার এসআই কেএম আবদুল হক জানান, উপজেলার উত্তর বিজয়পুরের আবদুল মজিদ হাওলাদারের ছেলে আবদুস সালাম হাওলাদার শুক্রবার এক বন্ধুর সহযোগিতায় ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। বরিশাল শহরে দুদিন আটকে রেখে ধর্ষণ করে আবদুস সালাম। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে আবদুস সালাম হাওলাদার ও তার এক বন্ধুকে  আসামি করে রোববার থানায় অপহরণ ও ধর্ষণ মামলা করেন।
থানা পুলিশ তাৎক্ষণিক উত্তর বিজয়পুর থেকে মামলার এজাহারভুক্ত আসামি আবদুস সালামকে গ্রেপ্তার করে। তার বন্ধুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির মা বাদী হয়ে আবু বক্কর বেপারিকে আসামি করে গতকাল রোববার থানায় মামলা করেন। জবানবন্দি দেয়ার জন্য শিশুটিকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুল হক জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET