, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • কেশবপুরে মহিলা আওয়ামীলীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত




কেশবপুরে মহিলা আওয়ামীলীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২২ ২০২০, ১৯:০৫ | 931 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নূরজাহান ইসলাম নীরা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় কেশবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ ও উপজেলা যুব মহিলা লীগের উদ্যোগে মঙ্গলবার বিকালে শহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে আনন্দ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল চত্ত¡রে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজ খাতুন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফিরোজা আক্তার নাহিদ, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিনুরানী দে, সাংগঠনিক সম্পাদক রেহেনা ফিরোজ, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাতেমা বেগম, আসমা বেগম, আসমা খলিল, মহিলা আওয়ামী লীগের বিথীকা বসু, তহমিনা খাতুন, কুলছুম বেগম. সালমা বেগম, শরিফা বেগম মধু, আছিয়া আক্তার তারা, ফরিদা বেগম, জুলি বেগম, আনোয়ারা বেগম, রেশমা খাতুন, শিখা প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET