বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় দপ্তরী কাম প্রহরী সিরাজগঞ্জ জেলা শাখার কমিটির আত্নপ্রকাশ ও সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে দপ্তরী কাম প্রহরী আলোচনা সভার সভাপতি মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে সিরাজগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্্রসের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলার ৮টি উপজেলার বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় দপ্তরী কাম প্রহরীদের অংশ গ্রহনে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় দপ্তরী কাম প্রহরী সিরাজগঞ্জ জেলা শাখার মঞ্জুরুল আলম রুবেল সভাপতি, সাধারণ সম্পাদক নুর নবী, সাংগঠনিক সম্পাদক ফরহাদকে ঘোষনা করে তাদের কে ৭ কার্যদিবসের মধ্যে পুনাঙ্গ কমিটি করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Please follow and like us:









