, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহীতে পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ দুই শিক্ষার্থী




রাজশাহীতে পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ দুই শিক্ষার্থী

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৫ ২০২০, ২০:১২ | 822 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর পদ্মানদিতে নৌকাডুবিতে দুইজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মহানগরীর উপকণ্ঠ হারুপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ দুইজনের মধ্যে সুচনা নামের একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আরেকজন রিমন নামের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ- সহকারি পরিচালক জাকির হোসেন। তিনি জানান, শুক্রবার বিকেলে পদ্মা নদীতে ১৫ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। স্থানীয়দের সহায়তায় ১৩ জনকে উদ্ধার করা হলেও এখনও দুইজন নিখোঁজ রয়েছেন। জাকির হোসেন আরও জানান, উদ্ধারকৃতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরী দল কাজ করছে।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET