, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গাজীপুরে পৃথক ঘটনায় নিহত দু’জনের ঝুলন্ত লাশ উদ্ধার




গাজীপুরে পৃথক ঘটনায় নিহত দু’জনের ঝুলন্ত লাশ উদ্ধার

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৮ ২০২০, ২১:৫৩ | 837 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরে পৃথক ঘটনায় নিহত এক রিক্সা চালক ও নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত
লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলো ময়মনসিংহের ফুলপুর উপজেলার
গোবিন্দপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে রিক্সা চালক আবু বকর সিদ্দিক
(১৮) এবং নেত্রকোনা জেলা সদর উপজেলার কালুদিয়া এলাকার মেরাজ খাঁ’র মেয়ে
পোশাক শ্রমিক জাহানারা বেগম (১৮)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) ইসমাইল হোসাইন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানার পশ্চিম
কলমেশ^র এলাকার ইউসুফ খানের বাড়িতে ভাড়া থেকে এলাকায় রিক্সা চালাতো আবু
বকর সিদ্দিক। সোমবার দুপুর পর্যন্ত ঘরের দরজা বন্ধ থাকায় প্রতিবেশীরা
ডাকাডাকি করে। কিন্তু তারা কোন সাড়া শব্দ না পেয়ে ঘরে ঢুকে আঁড়ার সঙ্গে
গলায় রশি পেঁচানো অবস্থায় আবু বকরের ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে
পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। সকাল ১০টা হতে ১১টার মধ্যে
গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে, মহানগরের চান্দনা পূর্ব পাড়ার এক বাড়ি থেকে রবিবার সন্ধ্যায় পোশাক
শ্রমিক জাহানারা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গাজীপুর
মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ আল
রেজা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা পূর্ব পাড়া ভাষা শহীদ বরকত
স্মরণী এলাকার জাকিরের ভাড়া বাসায় বাবা মায়ের সঙ্গে থাকতো জাহানারা।
রবিবার সন্ধ্যায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায়
জাহানারার লাশ ঝুলতে দেখে স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের
লাশ উদ্ধার করে। প্রেম ঘটিত কারনে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে
ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ দু’টি গাজীপুর শহীদ তাজউদ্দীন

আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET