রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের সভাপতি ও মোহনগঞ্জ ডিগ্রি কলেজের প্রধান অফিস সহায়ক আলতাফ হোসেন মন্ডলের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও অপ-প্রচার ছড়ানো ও অধ্যক্ষের বক্তব্য ব্লাক মেইল করার অভিযোগ উঠেছে। গত (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভবানীগঞ্জ সিএনজি স্ট্যান্ডে আলতাফ মন্ডলের সাথে জনৈক আর্মড পুলিশ সদস্য ফিরোজ আহম্মেদের ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়। এসময় মোবাইল ফোনে বাগমারা থানা পুলিশকে খবর দেয়া হলে ওসি আতাউর রহমান উপস্থিত লোক জনের নিকট জেনে-শুনে ফিরোজ আহম্মেদকে ধরে বাগমারা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসানের নিকট সোপর্দ করেন। এবং আর্মড পুলিশ সদস্য ফিরোজ আহম্মেদ নিজের ভুল বুঝতে পেরে নি:শর্ত ক্ষমা প্রার্থনা করেন। পরবর্তীতে উভয়ের সম্মতিতে থানার (ওসি) আতাউর রহমান এবং সহকারী কমিশনার ( ভূমি) মাহামুদুল হাসানের উপস্থিতিতে বিষয়টি নিষ্পত্তি করা হয়। এ সংক্রান্ত নথি বাগমারা থানা পুলিশের নিকট সংরক্ষিত রয়েছে। কিন্তু একটি কুচক্রী মহল বিষয়টি ভিন্নখাতে প্রভাহিত করে। এছাড়া ওই পুলিশ সদস্যের সঙ্গে থাকা স্ত্রীকে জড়িয়ে, নানা কাল্পনিক, অসত্য,মানহানিকর তথ্য উপস্থাপন করেন দু-একজন সাংবাদিকের মাধ্যমে। মিথ্যা সংবাদ প্রচার করায় রাজশাহী থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল রাজশাহী সময় পত্রিকার সম্পাদক এবং প্রতিবেদকের বিরুদ্ধে আইসিটি আইনের ধারায় গত (২৭ সেপ্টেম্বর) বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ মন্ডল। প্রকাশ থাকে যে, বাগমারা থেকে ভূয়া চাঁদাবাজ সাংবাদিকদের তাড়াতে এবং পুলিশে ধরিয়ে দিতে আলতাফ মন্ডল অগ্রণী ভূমিকা রাখেন। এছাড়া বাগমারা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে অপ-প্রচারে বাগমারা প্রেসক্লাবে কর্মরত পেশাদার সাংবাদিকরা প্রতিবাদ সভা করেছে। গতকাল শুক্রবার (২ অক্টোবর) মোহনগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরফদার আব্দুল লতিফের নিকট তাঁর প্রদানকৃত বক্তব্য সমন্ধে জানতে চাইলে তিনি জানান, এ সমন্ধে আমি কোথাও বা কাহারো কাছে কোনো বক্তব্য প্রদান করিনি। আমার সাথে যোগাযোগ না করে কেউ যদি আমার বক্তব্য প্রচার বা ছেপে থাকে তাহলে তার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। অপর প্রশ্নে যদি কোন সাংবাদিক আপনার বক্তব্যের ভিডিও বা অডিও ক্লিপ দেখাতে পারেন তাহলে তার জবাবে বলেন, প্রশ্রই ওঠে না। এধরণের মিথ্যা অপ-প্রচারকারীদের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের করা হবে।#









