, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বেনাপোল কাস্টমসে কাঁচা পণ্যের শুল্ক বেশি হওয়ায় ফল আমদানি বন্ধ




বেনাপোল কাস্টমসে কাঁচা পণ্যের শুল্ক বেশি হওয়ায় ফল আমদানি বন্ধ

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৪ ২০২০, ২২:০৯ | 794 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের বেনাপোল কাষ্টম হাউজে ভারত থেকে আপেল, কমলা ও বেদানা সহ বিভিন্ন কাঁচা ফল শুল্ক অনিয়মের জন্য বন্ধ করে দিয়েছে আমদানি ব্যবসায়ীরা।
রবিবার (৪ অক্টোবর) সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে সব ধরনের ফল আমদানি বন্ধ হয়ে যায়।যার ফলে ভারতে পেট্রাপোল বন্দরে আটকে গেল অর্ধশতাধিক ফল বোঝায় ট্রাক।
ফল আমদানি কারক বেনাপোলের রয়েল এন্টার প্রাইজের রফিকুল ইসলাম রয়েল জানান, ভারত থেকে আমদানিকৃত ফলে নতুন নিয়ম চালু করেছে কাষ্টমস কর্তৃপক্ষ। ফলের সাথে আসা কার্টুনের ওজন ও শুল্ক দিতে বলছে তারা। একারণে কাঁচা ফল আমদানিতে লোকসান ও ক্ষতিগ্রস্ত হবে ব্যবসায়ীরা। এজন্য এপথে ফল আমদানিতে অনিহা প্রকাশ করছেন আমদানিকারকরা।
ভোমরা বন্দরে এ ধরনের অসুবিধা না থাকায় অনেক ব্যবসায়ীরা পেট্রাপোল বন্দরে-আসা কাঁচা ফলের ট্রাক ফিরিয়ে নিয়ে ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি শুরু করছেন বলে জানান তিনি।
বেনাপোল কাষ্টমসের হাউজে অতিরিক্ত কমিশনার সৈয়েদ নেয়ামুল হক জানান, কাষ্টমস কোন নতুন নির্দেশনা জারি করেনি। কিছু ব্যবসায়ী অতিরিক্ত সুযোগ না পেয়ে ফল আমদানিতে অনিহার কথা বলছেন।কার্টুনের ওজন ও শুল্ক আরোপের বিষটি সঠিক নয় বলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET