, , ,

শিরোনামঃ-




সিরাজগঞ্জে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : অক্টোবর ১১ ২০২০, ০০:৩৩ | 994 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পাখির মাধ্যমে যুক্ত সমগ্র বিশ্ব এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়েছে। শনিবার বিকালে বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে চায়নাবাঁধ-৩,স্কাউট গার্ডেনে বন্যপ্রাণী ব্যাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ,রাজশাহী-এর উদ্দ্যোগে মানববন্ধন,পথসভা ও লিফলেট বিতরনের আয়োজন করা হয় ।

যমুনা টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি গোলাম মোস্তফা রুবেলের সঞ্চালনায় ও মনিরুজ্জামান নূরে এলাহীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কে এম রফিক, কর্মকর্তা (পা.উ.বো), মোঃ মামুনুর রশীদ খান ( বন কর্মকর্তা), ৭১ টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি মাসুদ পারভেজ সিরাজগঞ্জের বৃক্ষর রাজা মাহবুব পলাশ “নি‌জের বলার মতো একটা গ‌ল্প ফাউ‌ন্ডেশ‌ান”এর সিরাজগঞ্জের জেলার জেলা প্রতিনিধি এবং সভাপতি মো: জালাল উ‌দ্দিন আকন্দ।

 

এ সময় বক্তরা পরিযায়ী পাখির প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, পাখি যেমন মানুষের মনের খোরাক মেটানো একটি গুরুত্বপূর্ণ উপকরণ, তেমনি প্রকৃতিতে পাখি সৃষ্টি করে সৌন্দর্য বাড়ায়। আর তাই আমাদের পরিযায়ী পাখি সংরক্ষণে ও পাখির নিরাপত্তা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এসময় পরিযায়ী পাখির খাবারের জন্য দুর্লভ প্রজাতির বাঁশ ও সিভিট গাছ রোপন করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET