শেখ হাসিনা বাংলাদেশ ক্ষুধা হবো নিরুদ্দেশ, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিক্রয় করা হয়েছে।
সোমবার (১২অক্টোবর) সকালে বগুড়া সদরের গোকুল ইউনিয়নে চাল বিক্রয়ের উদ্বোধন করেন গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ।
এ সময় বেহুলা বাসর ঘর মেড়হাট বন্দরে ৫৩২ টি পরিবারের মাঝে চাল বিক্রি করেন সদর উপজেলা ডিলার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডিলার মোস্তাক আহম্মেদ লিংকন। উপস্থিত সাদিক শাহরিয়ার, আব্দুল জলিল।
গোকুল হল বন্দরে ৫১০ টি পরিবারের মাঝে চাল বিক্রি করেন ডিলার নুর আলম সুইট, এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার, পিরগাছা এ এফ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান।
হত দরিদ্র পরিবারের সদস্যরা ১০ টাকা কেজি দরে চাল পাওয়ায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Please follow and like us:









