, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গোবিন্দগঞ্জে ধর্ষণ ও গণধর্ষণের বিরুদ্ধে নাগরিক কমিটির মানববন্ধন




গোবিন্দগঞ্জে ধর্ষণ ও গণধর্ষণের বিরুদ্ধে নাগরিক কমিটির মানববন্ধন

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৩ ২০২০, ২৩:৩২ | 850 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নাগরিক কমিটির আয়োজনে ১৩ অক্টোবর (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টায় থানা মোড়ে দেশ ব্যাপী গণধর্ষণ-নারী নির্যাতন-নিপীড়ন বন্ধে মৃতুদন্ড আইন বাস্তবায়ন সহ সামাজিক সুরক্ষা ও অপরাধীদের বিশেষ ট্রাইবুনালে ফাঁশির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নাগরিক কমিটির আহবায়ক ও উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড এমএ মতিন মোল্লার সভাপতিত্বে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জেএসডি সভাপতি আইয়ুব হোসেন, উপজেলা বাসদ সমন্বয়ক কমরেড রফিকুল ইসলাম রফিক, সাংবাদিক শাহ আলম সরকার সাজু, কৃষক নেতা মমতাজ আলী, শিক্ষক আতিকুর রহমান আতিক, উপজেলা কমিউনিষ্ট পাটির নেতা আল-মামুন, উপজেলা যুবমৈত্রী সভাপতি আশরাফুল ইসলাম ও হেলালুর রহমান, মোয়াজ্জেম হোসেনসহ নাগরিক কমিটির আরো অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ধর্ষক মানুষ নয়, ওরা নরপশু, এদের সমাজ থেকে চিরতরে নিমূল করুণ, তারা আরো বলেন, ধর্ষণের আইন মৃতুদন্ড করলেই হবে না, সেই আইন বাস্তবায়ন করতে হবে। সমাজ থেকে এসব অপরাধ নিমূল করতে স্থানীয় জনপ্রতিনিধি সহ সমাজের সকল সচেতন নাগরিককে এগিয়ে আসতে হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET