, , ,

শিরোনামঃ-




আগৈলঝাড়ায় শহীদ শেখ রাসেলের জন্মদিন পালন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ১৮ ২০২০, ২২:০৯ | 855 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের জন্মদিন বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পালিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে রোববার বাদ আসর উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে। শেখ রাসেলের জন্মদিনের দোয়া-মিলাদে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মো.লিটন, আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম শকুল সেরনিয়াবাত, গৈলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হালিমুজ্জামান হালিম, সাধারন সম্পাদক তরিকুল ইসলাম চাঁন, রাজিহার ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মুরাদ শিকদার, উপজেলা যুবলীগ সভাপতি মো.সাইদুল সরদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ শিকদার, সাধারন সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, উপজেলা শ্রমিকলীগ সভাপতি এ্যাড.আবুল কাসেম সরদার, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু তালুকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির পাইকসহ প্রমুখ। এব্যাপারে উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মো.লিটন সাংবাদিকদের বলেন,১৯৭৫ সালের ১৫আগষ্ট ঘাতকদের বুলেটের আঘাতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শেখ রাসেলকে হত্যা করা না হলে আজ তার বয়স হত ৫৭বছর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলকে হত্যা করা না হলে দেশ আজ আরও উন্নত হত। পরে কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো.ফজলুল হক দোয়া-মিলাদ পরিচালনা করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET