, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • স্বেচ্ছাসেবকলীগ নেতা হত্যার বিচারের দাবিতে ভালুকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ




স্বেচ্ছাসেবকলীগ নেতা হত্যার বিচারের দাবিতে ভালুকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ১৮ ২০২০, ২২:১৬ | 819 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভকে কুপিয়ে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মহাসড়কে অবরোধ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে ভালুকা উপজেলা ভালুকা বাসস্ট্যান্ড ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেন।
বিক্ষোভ অংশ নেন ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক জাকির হোসেন শিবলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ রাজু, ভালুকা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহসান ইসলাম হিমেল, হবিরবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, মেদুয়ারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল মোল্লা ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ আরও অনেকেই বিক্ষোভ অংশ নেয়।
উল্লেখ্য, গৌরীপুরে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভকে শনিবার রাতে গৌরীপুর মধ্যবাজার এলাকায় তাঁর কার্যালয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও দুজনকে কুপিয়ে আহত করা হয়। আহত দুজনের অবস্থাও সংকটাপন্ন বলে জানা গেছে।
মাসুদুর রহমান শুভ পৌরসভার কালীপুর এলাকার বাসিন্দা। আগামী পৌরসভা নির্বাচনে তিনি মেয়র প্রার্থী ছিলেন বলে নিহতের স্বজনরা জানিয়েছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET