, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেশবপুরে এক ঘন্টার চেয়ারম্যান হলেন ১৭ বছরের মেয়ে মেঘনা দাস




কেশবপুরে এক ঘন্টার চেয়ারম্যান হলেন ১৭ বছরের মেয়ে মেঘনা দাস

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২১ ২০২০, ১৮:০৪ | 862 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুর সদর ইউনিয়ন পরিষদে মঙ্গলবার ১ ঘন্টার জন্য চেয়ারম্যানের দ্বায়িত্ব গ্রহন করলেন কেশবপুর উপজেলা এনসিটিএফ এর চাইল্ড পার্লামেন্ট মেম্বার মেঘনা দাস। “বিশ^ কন্যা শিশু দিবস ২০২০” এ গার্লস টেকওভার উদ্যাপন উপলক্ষে স্লোগানে পরিত্রাণের আয়োজনে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় সকাল ১১.০০ মিনিট হতে ১২.০০ মিনিট পর্যন্ত ৬নং কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ আলাউদ্দিন তার দ্বায়িত্ব হস্তান্তর করেন মেঘনা দাসের নিকট। এবারের বিশ^ কন্যা শিশু দিবসের স্লোগান ছিল “মেয়ে আমি সমানে সমান অনলাইন স্বাধীনতায়”। এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেঘনা দাস ইউনিয়ন পরিষদের ইউপি মেম্বর, ইউপি সচিব, সাংবাদিক, স্থানীয় ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশ ও সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাত করেন, এলাকার মানুষের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং কেশবপুর উপজেলার অতিমাত্রায় দলিত কন্যাশিশু ও সকল শিশুর বাল্যবিবাহ রোধ, শিশু ও নারী নির্যাতন নিরসন করন, যৌনহয়রানি রোধ, মেয়ে ও ছেলে শিশুদের সমতায় আনার পরামর্শ দেন এবং তাকে এই সুযোগ দেওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবশেষে ৬নং কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ আলাউদ্দিন আশ^াস দেন মেঘনা দাসের প্রস্তাবিত সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিক সমাধানের চেষ্টা করবেন এবং উক্ত বিষয় গুলো ইউএনও ও সরকার বরাবর তুলে ধরবেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET